সাবেক সিইসি নূরুল হুদার ৪ দিনের রিমান্ড মঞ্জুর

বিশেষ প্রতিনিধি :

1 Min Read
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা,ফাইল ছবি।

রাজধানীর শেরেবাংলা থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার শুনানি শেষে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার হুদার ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরা এলাকা থেকে স্থানীয় জনতা সাবেক এই নির্বাচন কমিশনারকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পরা অবস্থায় নূরুল হুদাকে আটকের পর তাকে জুতার মালা পরিয়ে অপদস্থ করা হয়।

এদিন সকালেই বিএনপি ঢাকা শেরেবাংলা থানায় মামলা করে সাবেক তিন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল – এর বিরুদ্ধে। মামলায় বাদী হন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. সালাহ উদ্দিন খান। এতে পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক তিন নির্বাচন কমিশনারসহ মোট ২৪ জনকে আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ১০ম, ১১তম ও ১২তম জাতীয় সংসদ নির্বাচন পরিকল্পিতভাবে প্রহসনে পরিণত করা হয় এবং ভোট কারচুপি ও জনগণের ভোটাধিকার হরণে এই কমিশন ও সরকার দায়ী।

‘জনতা’র হাতে সাবেক সিইসি লাঞ্ছিত, বিএনপির মামলায় পুলিশ হেফাজতে

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *