কারফিউর নগরীতে স্তব্ধতা, আটক ১৪

বিশেষ প্রতিনিধি :

1 Min Read

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জুলাই পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত (বৃহস্পতিবার সকাল পর্যন্ত) কোনো মামলা হয়নি।

তবে অভিযানে ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। তাদের গতকাল রাত তিনটার দিকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান।

ওসি আরও জানান, সংঘর্ষের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে শহরের পরিস্থিতি শান্ত রয়েছে।

গতকাল বুধবার দিনভর শহরে দফায় দফায় সহিংসতা ঘটে। এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে ৪ জন নিহত হন এবং অন্তত ৯ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সন্ধ্যার পর শহরে কারফিউ জারি করা হয়, যা আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা পর্যন্ত বলবৎ থাকবে।

অতীতের ভয়াবহ রাত পার করে আজ সকালে শহরে থমথমে পরিবেশ বিরাজ করছিল।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়ক ও বাজারে মানুষের উপস্থিতি কিছুটা বেড়েছে। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা রাস্তা থেকে ইট, বাঁশ ও কাঠের টুকরা সরাচ্ছেন। এখনো জনমনে আতঙ্ক বিরাজ করছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *