ফিরল দেশ আর্ট গ্যালারি

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের পর আত্মপ্রকাশ করেছিল ‘দেশ আর্ট গ্যালারি’। শিল্পমহলে তুমুল সাড়া জাগানো সেই যাত্রা নানা কারণে থেমে যায় মাঝপথে।

দীর্ঘ বিরতির পর শনিবার সকালে বারিধারার ১২ নম্বর সড়কে “পুনর্জন্ম” শীর্ষক শিল্প প্রদর্শনীর মধ্য দিয়ে নতুনভাবে সূচনা করল দেশ আর্ট গ্যালারি। শিল্পপ্রেমী ও শিল্পীদের উপস্থিতিতে পুরো আয়োজন হয়ে উঠেছিল প্রাণময়।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন শিল্পজন সাবিনা জোহা খান, শিল্পী রফিকুন নবী, গৌতম চক্রবর্তী, কনকচাঁপা চাকমাসহ অনেক গুণী শিল্পী ও শিল্পসুধী।

অনুষ্ঠানের উন্মুক্ত আলাপ পর্বে বক্তারা আশা প্রকাশ করেন— দূতাবাস এলাকার এই গ্যালারি শিল্পের ধারক ও বাহক হিসেবে কাজ করবে এবং শিল্পী-শিল্পপ্রেমীদের সংযোগ স্থাপনের কেন্দ্র হয়ে উঠবে। এখানে একদিকে যেমন দেশবরেণ্য শিল্পীদের প্রদর্শনী হবে, তেমনি নবীন শিল্পীদের জন্যও এটি হয়ে উঠবে প্রতিভা প্রমাণের একটি উন্মুক্ত মঞ্চ।

সব মিলিয়ে ভবিষ্যতে দেশ আর্ট গ্যালারি ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে শিল্পচর্চায় এক প্রাণময় আসর হয়ে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *