সোহরাওয়ার্দীতে নার্সদের কর্মবিরতি, চিকিৎসকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নার্সরা কর্মবিরতি পালন করছেন। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এই কর্মবিরতি প্রতিবেদন লেখা পর্যন্ত চলছিল।

নার্সদের অভিযোগ, বুধবার বিকেলে এক চিকিৎসক সহকর্মী কামরুল হাসানকে মারধর করেছেন। ঘটনার প্রতিবাদে নার্সরা সকাল থেকে হাসপাতালের বেশিরভাগ সেবা বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। এতে বহির্বিভাগ ও ভর্তি রোগীরা ভোগান্তিতে পড়েছেন।

নার্সদের বক্তব্য অনুযায়ী, কামরুল হাসানের সঙ্গে কথাকাটাকাটির পর চিকিৎসক সৈকত তাওহিদ এবং আরও কয়েকজন তাকে মারধর করেন। সৈকত তাওহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি। আহত কামরুল হাসান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

সিনিয়র স্টাফ নার্স বলেন, “আমাদের সহকর্মীর ওপর হামলার বিচার চাই। এ প্রতিবাদে আমরা কর্মসূচি পালন করছি।”

চিকিৎসক সৈকত তাওহিদের বক্তব্য পাওয়া যায়নি। হাসপাতালের পরিচালক ডা. শিহাব উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেও মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *