ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

1 Min Read

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। গতকাল রাত সারে ১১ টা থেকে ১ টা পর্যন্ত  এবং আজ ৫ নভেম্বর বুধবার সকাল ৭ টা থেকে সারে ১০ টা পর্যন্ত  সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেহপুর গ্রামে আপন দুই ভাইয়ের জমি-জমা সংক্রান্ত বিরোধে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফতেহপুর গ্রামের মৃত আলী আকবরের ২ ছেলে সাত্তার ও এমদাদের মধ্যে জায়গা বেচা-কেনা নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি এমদাদুল তার ভাই সাত্তারের মেয়ের জামাতার কাছে জায়গা বিক্রি করেন। এমদাদুল টাকা চাইলে তার ভাই সাত্তার জানান, বিক্রয় প্রক্রিয়া শেষ হবার পর টাকা দিবে। এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় মিমাংসার জন্য সালিস বসলেও কোনো মিমাংসা হয়নি।

বিষয়টিকে কেন্দ্র করে গ্রামের মানুষ দুইটি পক্ষে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আজ সকালে সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *