ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ট্রাক অটোরিকশা সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছে। এঘটনায় ঘাতক ট্রাক এর চালক যশোর মনিরামপুর এর মো: রায়ান(৩২) পুলিশের কাছে আটক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার (৭ নভেম্বর) ভোর ৬ টায় দিকে সরাইল-নাসিরনগর
সড়কের সরাইল বড্ডাপাড়া এলাকায় ট্রাক এবং অটোরিকশার মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে, এতে অটোরিকশা চালকসহ ঘটনাস্থলেই ২ জন মারা যায়। নিহত মো: ইউসুফ (৫৫), পিতা- মৃত কাছম আলী, ও মুসলিম মিয়া(৪৫), পিতা- মৃত আব্দুল আলীম তাদের দুজনই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নিশ্চিতপুরের বাসিন্দা।
সারইল থানার অফিসার ইনচার্জ মুরশেদুল আলম জানান সরাই বড্ডাপাড়ায় সড়ক দুর্ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মৃত দেহ উদ্ধার করেছে এবং ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
