নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি করেছে সরকার: মির্জা ফখরুল

নিউজনেক্সট প্রতিবেদক :

1 Min Read
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার, যাদের বিএনপি সম্পূর্ণ সমর্থন জানিয়েছে, তারাই এখন এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যাতে নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত র‍্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিকেল ৪টায় নয়াপল্টন থেকে র‍্যালিটি শুরু হয়। এটি কাকরাইল, মালিবাগ ও বাংলামোটর হয়ে সোনারগাঁও হোটেলের সামনে গিয়ে শেষ হওয়ার কথা। সমাবেশের জন্য বিএনপির কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ স্থাপন করা হয়।

মির্জা ফখরুল বলেন, আজ দুর্ভাগ্যজনকভাবে দেখা যাচ্ছে, অন্তর্বর্তী সরকার নিজেই এমন এক অবস্থা সৃষ্টি করেছে যাতে নির্বাচন ব্যাহত হতে পারে। কিছু রাজনৈতিক দল গণভোটের জন্য চাপ দিচ্ছে, যা নির্বাচনী প্রক্রিয়া বানচাল করার ষড়যন্ত্রের অংশ।

তিনি বলেন, আমরা বলেছি, আমরা গণভোটে আপত্তি করি না, কিন্তু সেটি নির্বাচনের দিনেই হতে হবে। নির্বাচনের আগে আলাদা গণভোট আয়োজনের কোনো যৌক্তিকতা নেই। এতে সময় ও অর্থ দুটোরই অপচয় হবে।

র‍্যালিপূর্ব সমাবেশে বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

গণতন্ত্র ধ্বংসের নতুন ষড়যন্ত্রের অভিযোগ বিএনপি মহাসচিবের

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *