এনসিপির প্রতীক ‘শাপলা কলি’ ইসির ওয়েবসাইটে

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’ নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) ইসির ওয়েবসাইটে ৫৮ নম্বর রাজনৈতিক দল হিসেবে এনসিপির প্রতীকটি দেখানো হয়েছে। প্রদর্শিত ছবিতে একটি গোলাকার শাপলা পাতার ওপর দাঁড়িয়ে থাকা অঙ্কুরিত শাপলা ফুলের কলি ফুটে আছে।

এর আগে, গত ৯ নভেম্বর ইসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এনসিপিকে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দেয়। দলটির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন গণমাধ্যমে জানান, নির্বাচন প্রচারে ইসির অনুমোদিত নতুন প্রতীকটি ব্যবহার করার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *