খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় টেকনাফে বিশেষ দোয়া

জাফর আলম, কক্সবাজার :

1 Min Read

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আশু রোগ মুক্তি কামনায় টেকনাফ উপজেলার আওতাধীন বাহারছড়া ইউনিয়ন বিএনপির অফিসে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শনিবার (৬ ডিসেম্বর) জোহরের পর বাহারছড়া ইউনিয়ন বিএনপির অফিসে টেকনাফ উপজেলা তাঁতীদল এ আয়োজন করেন।

বাহারছড়া ইউনিয়ন উত্তর শাখা বিএনপির আহবায়ক সাবের আহমদ, সদস্য সচিব মোহাম্মদ ইলিয়াছ, টেকনাফ উপজেলা মৎস্যবীজি দলের আহবায়ক জালাল উদ্দীন, টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন, বাহারছড়া ইউনিয়ন উত্তর শাখা যুবদলের আহবায়ক সেলিম উল্লাহ, টেকনাফ উপজেলা তাঁতীদলের সভাপতি রফিকুল ইসলাম হ্নদয়,সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলালী, বাহারছড়া ইউনিয়ন উত্তর শাখা যুবদলের সদস্য সচিব জয়নাল আবেদীন, যুগ্ন আহবায়ক সোহেল রানা, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক খালেকুজ্জামান বাহার, ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ কায়ছার, বাহারছড়া ইউনিয়ন উত্তর শাখা সেচ্ছাসেবক দলের আহবায়ক জয়নাল আবেদীন, সদস্য সচিব মেহেদী হাসানসহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোক্তার আহমদ।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *