র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) কুমিল্লা থেকে দেশের আলোচিত সন্ত্রাসী সুব্রত বাইনের কন্যা খাদিজা ইয়াসমিন বিথীকে আটক করেছে। সোমবার (১৫ ডিসেম্বর) কুমিল্লা নগরীর জেলখানা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব ১১-এর সিপিসি-২ কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারের পর বিথিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, সুব্রত বাইনকে ৫ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র বলেছে, সুব্রত বাইনের কন্যা বিথী কুমিল্লায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে নগরীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। বর্তমানে তার আর্থিক লেনদেন, সন্ত্রাসী নেটওয়ার্ক এবং পলাতক সহযোগীদের সহায়তার সঙ্গে সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।
