বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক ডা. মাহবুব হাফিজ জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। সাম্প্রতিক নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে তিনি চেম্বারের পরিচালনা পর্ষদে জায়গা করে নেন।
ডা. মাহবুব হাফিজ দীর্ঘদিন ধরে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইয়ের বিভিন্ন কমিটিতে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। ব্যবসায়িক সংগঠন ও সংস্কারমূলক কার্যক্রমে তার ভূমিকা ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে।
বৈষম্যবিরোধী সংস্কার পরিষদ, এফবিসিসিআইয়ের অন্যতম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করা ডা. মাহবুব হাফিজের এই বিজয়কে আগামী এফবিসিসিআই নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি মেডিসিন, শিক্ষা ও কেবল অপারেটর খাতে একজন শীর্ষস্থানীয় উদ্যোক্তা হিসেবে পরিচিত। স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে তার অবদান উল্লেখযোগ্য বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
