সিরাজগঞ্জে ঘোড়া জবাই করে মাংস পরিবহনকালে আটক ২

সিরাজগঞ্জ প্রতিনিধি:

1 Min Read

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর চর এলাকায় ঘোড়া জবাই করে গোপনে মাংস ঢাকায় পরিবহনের সময় ২জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন, মাংসের গাড়ী বহনকারী বগুড়া জেলার গাবতলী থানার বাগবাড়ি গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে জাহিদুল ও গাড়ী চালক গাজীপুর জেলার কোনাবাড়ী থানার পেয়ারাবাগানের মৃত আবুর ছেলে তারেক।

কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান বলেন, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারা অনুযায়ী তাদেরকে২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে জব্দকৃত ঘোড়ার মাংস মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়। জনস্বাস্থ্য ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ অভিযানের সময় কাজিপুর থানা পুলিশের একটি মোবাইল টিমসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *