জাতীয় গণমাধ্যম কমিশনের খসড়া প্রকাশে টিআইবির বিবৃতি

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) অন্তর্বর্তী সরকারের প্রকাশিত দুইটি খসড়া জাতীয় গণমাধ্যম কমিশন ও সম্প্রচার কমিশনকে গণমাধ্যম স্বাধীনতার প্রতি পরিহাসমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। শনিবার (৩১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংস্থাটি এই ক্ষোভ প্রকাশ করে।

সংস্থার নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, খসড়া দুটিতে কমিশনের গঠন, কমিশনারদের পদমর্যাদা, প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাসহ সবকিছু সরকারের নিয়ন্ত্রণাধীন প্রস্তাবিত। এটি মুক্ত গণমাধ্যম ও স্বাধীন সম্প্রচারের বিকাশের প্রত্যাশার প্রতি ব্যঙ্গাত্মক আচরণের উদাহরণ।

টিআইবি আরও উল্লেখ করেছে, বিদ্যমান প্রেস কাউন্সিলের সীমাবদ্ধতা ও সম্প্রচার মাধ্যমের জন্য কোনো কার্যকর কাঠামোর অনুপস্থিতিতে সরকার কর্তৃক তৈরি প্রস্তাবিত খসড়া গণমাধ্যমকে স্বাধীনভাবে পরিচালনার সুযোগে বাধা সৃষ্টি করবে। সংস্থাটি সরকারকে আহ্বান জানিয়েছে, খসড়া দুটি তড়িঘড়ি করে অধ্যাদেশে প্রণীত না করতে।

ড. জামান জানিয়েছেন, আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রতি টিআইবির প্রত্যাশা, তারা নতুন সংসদে মুক্ত গণমাধ্যম ও স্বাধীন সম্প্রচারের জন্য একটি অভিন্ন, স্বাধীন ও কার্যকর গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেবেন, যা দেশে পেশাগত উৎকর্ষ ও তথ্য পরিবেশকে নিশ্চিত করবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *