ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শিট জব্দ

বিশেষ প্রতিনিধি :

1 Min Read

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের পোলিং এজেন্টের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শিট জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার এবং নির্বাচনি কর্মকর্তা কেন্দ্র পরিদর্শন করেছেন।

প্রিজাইডিং অফিসার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা, কেন্দ্রের দায়িত্ব পালন করছিলেন। খবর পেয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা এবং সহকারী রিটার্নিং অফিসার রিজওয়ানা নাহিদ কেন্দ্র পরিদর্শন করেন।

ম্যাজিস্ট্রেট সেলিম রেজা জানান, জব্দকৃত ২৩টি রেজাল্ট শিট ছিড়ে ফেলা হয়েছে। এ জন্য নতুন রেজাল্ট শিট প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রিজাইডিং অফিসারকে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের পোলিং এজেন্ট কেন্দ্রের ২৩টি রেজাল্ট শিটে অবৈধভাবে স্বাক্ষর করেছেন, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের একটি ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *