১৭ ফেব্রুয়ারি মন্ত্রিসভা ও সংসদ সদস্যদের শপথ

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read
সংসদ ভবন, ফাইল ছবি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের রেশ কাটতে না কাটতেই নতুন সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন, যা গণতান্ত্রিক বাংলাদেশের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে ধরা হচ্ছে।

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।

অন্তর্বর্তী সরকারের একাধিক সূত্র শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে জানান, শপথের অনুষ্ঠান দ্রুততম সময়ের মধ্যে আয়োজন করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আরও জানিয়েছেন, নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়েছে এবং শপথের জন্য বাকি প্রস্তুতি ত্বরান্বিত গতিতে চলছে।

বর্তমান সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী অথবা তার মনোনীত প্রতিনিধি। তবে যদি নির্ধারিত সময়ে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত না হয়, পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন। এ ক্ষেত্রে সিইসি এ এম এম নাসির উদ্দীন দায়িত্বে থাকবেন।

প্রসঙ্গত, নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯ আসনে জয়লাভ করেছে। ফল ঘোষণার অপেক্ষায় থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

নবনির্বাচিত সরকার শপথের মধ্য দিয়ে দায়িত্ব নেওয়ার পর দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *