ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে জয়ী প্রার্থীরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তারা শপথ নিয়েছেন।
সাধারণত স্পিকার শপথ পড়ান, কিন্তু গণ অভ্যুত্থানের পর পরিস্থিতির কারণে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন শপথ বাক্য পাঠ করান।
এসময় দেশি ও বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সদস্যরা শপথপত্রে স্বাক্ষর করেন।
এর আগে সকাল ৯টার পরপর সংসদ ভবনে আসতে শুরু করেন সদস্যরা। বাইরে সাধারণ মানুষ উপস্থিত ছিলেন, নিরাপত্তা ব্যবস্থা দেখছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলের ভিত্তিতে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি জয়ী হয়েছে ২০৯ আসনে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮ আসনে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬ আসনে, এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭ আসনে জয়ী হয়েছেন।
