নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

বিশেষ প্রতিনিধি :

1 Min Read

নাসীরুদ্দীন পাটওয়ারী-এর বিরুদ্ধে অপরাধমূলক ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে আদালতে মামলার আবেদন করা হয়েছে। রোববার (৮ মার্চ) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আবেদন করেন আশরাফুল ইসলাম, যিনি রমনা থানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সভাপতি।

আবেদনটি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস এর পক্ষে। মামলার আবেদনটি দাখিল করা হয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে।

বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম জানান, মামলার আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে পরাজয়ের পর থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। সর্বশেষ গত ৫ মার্চ ফেসবুকে একটি পোস্টে তিনি মির্জা আব্বাসকে ‘বাংলাদেশ ক্রিমিনাল র‌্যাংকিংয়ে নাম্বার ওয়ান গডফাদার’ বলে মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়েছে।

বাদীপক্ষের দাবি, ওই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় মির্জা আব্বাসের রাজনৈতিক ভাবমূর্তি ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসনাসীরুদ্দীন পাটওয়ারী প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন। ওই নির্বাচনে মির্জা আব্বাস জয়ী হন। তবে ফল ঘোষণার পর ভোট গণনায় অনিয়মের অভিযোগ তোলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেই রাজনৈতিক বিরোধের জের ধরেই এবার আদালতে মানহানির অভিযোগ আনা হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *