সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন মতিউর রহমান চৌধুরী।বর্ষীয়ান এ সাংবাদিক দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক।
শনিবার অনুষ্ঠিত সংগঠনের এক সভায় ২০২৬–২৭ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়। এতে কমিটির সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এম মাশরুর রিয়াজ নতুন কমিটির নাম ঘোষণা করেন।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নিউ এজ-এর সম্পাদকমণ্ডলীর চেয়ারম্যান এএসএম শহীদুল্লাহ খান। কোষাধ্যক্ষ হয়েছেন দৈনিক সংবাদের প্রকাশক আলতামাশ কবির।
এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন; দৈনিক সমকালের প্রকাশক একে আজাদ, প্রথম আলো সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীন, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, আজাদী সম্পাদক এমএ মালেক, পূর্বকোণ সম্পাদক ডা. রমীজউদ্দিন চৌধুরী এবং দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রকাশক নাসিম মনজুর।
নতুন কমিটি আগামী দুই বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে।
