কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ শিশু-নারীসহ ১২ জনের মৃত্যু

বিশেষ প্রতিনিধি :

1 Min Read

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী মামুন স্পেশাল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দ্রুতগতির ট্রেনটি বাসটিকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়, এতে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নিহতদের মরদেহ ও আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, রেলগেটের সিগন্যাল ব্যবস্থার ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে। তারা জানান, জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, রেলক্রসিংয়ে যথাযথ সিগন্যাল না থাকায় বাসটি লাইনে উঠে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর সকালে রেলওয়ে ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *