দেশে জ্বালানি তেলের ঘাটতির কোনো আশঙ্কা নেই: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

দেশে জ্বালানি তেলের সরবরাহ ও মজুদ নিয়ে কোনো ধরনের সংকট নেই বলে জানিয়েছে সরকার। একই সঙ্গে অযথা আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনা থেকে বিরত থাকার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজার থেকে নিয়মিত তেল আমদানি অব্যাহত রয়েছে এবং চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। ফলে দেশে জ্বালানি তেলের ঘাটতির কোনো আশঙ্কা নেই।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পেট্রোল, অকটেন ও ডিজেল অত্যন্ত দাহ্য হওয়ায় এসব জ্বালানি ব্যক্তিগতভাবে মজুদ করা ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত লাভের উদ্দেশ্যে যারা অবৈধভাবে তেল মজুদ করছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সরকার জানিয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুদ প্রতিরোধে দেশের প্রতিটি জেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান চালাচ্ছে। এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।

এছাড়া বর্তমানে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রয়েছে উল্লেখ করে নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। সরকার বলছে, গুজব বা আতঙ্কে প্রভাবিত না হয়ে স্বাভাবিকভাবে জ্বালানি ব্যবহার করাই পরিস্থিতি স্থিতিশীল রাখতে সহায়ক হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *