হাম ও উপসর্গে প্রাণ গেল ৬ শিশুর

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্বাস্থ্য সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। নতুন করে যে শিশুটি হামে মারা গেছে, সে ঢাকা বিভাগের বাসিন্দা।

অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে ঢাকা বিভাগে একজন, রাজশাহী বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন রয়েছে। এ নিয়ে দেশে নিশ্চিতভাবে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৫৬০ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৩৭ জন এবং রাজশাহী বিভাগে ৮৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি অভিভাবকদের আরও সচেতন হওয়া জরুরি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *