কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া থেকে বিদেশি পিস্তলসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ইউনিয়নের শামলাপুর বাজার থেকে তাদেরকে আটক করেছেন তদন্ত কেন্দ্রের পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) হাসান।
আটকরা হলেন, মোহাম্মদ হাসেমের ছেলে রোহিঙ্গা নবী হোসেন (৪০), উখিয়া বালুখালীর নুরুল আলমের ছেলে নুরুল আমিন (৪২), একই এলাকার আব্দুল মজিদের ছেলে মো. শাহজাহান (৩৮)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
আটকরা মাদক ব্যবসা, অপহরণ ও মানবপাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত মর্মে তথ্য ছিলো। অভিযানে তাদের কাছ থেকে বিদেশি পিস্তল মিলেছে।আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় বলে জানান এসআই হাসান।
