কমিউনিটি ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৭৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান আলী হোসেন ফকির।

বোর্ডের শুরুতেই আলী হোসেন ফকিরকে পরিচালনা পর্ষদের সিদ্ধান্তনুযায়ী কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেওয়া হয় এবং এরপর তিনি ৭৪তম সভার সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন) এ. কে. এম. আওলাদ হোসেন, অ্যাডিশনাল আইজি (ফিন্যান্স) মোঃ আকরাম হোসেন, অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট) মোঃ ছিবগাত উল্লাহ, অ্যাডিশনাল আইজি (স্পেশাল ব্রাঞ্চ) সরদার নূরুল আমিন, অ্যাডিশনাল আইজি কাজী মো. ফজলুল করিম, ডিআইজি (কনফিডেন্সিয়াল) কামরুল আহসান, অ্যাডিশনাল ডিআইজি (হাইওয়ে পুলিশ) মুনতাসিরুল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি আহম্মদ মুঈদ, ইন্সপেক্টর কামরুল হাসান তালুকদার, স্বতন্ত্র পরিচালক সৈয়দ রফিকুল হক, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ তফাজ্জুল হোসেন,কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং কোম্পানি সচিব সাইফুল আলম উপস্থিত ছিলেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *