বিদ্যুৎমন্ত্রী সংসদের এসি রুমে দাঁড়িয়ে বিদ্যুৎ নিয়ে মিথ্যা তথ্য দেন: হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
ছবি - সংগৃহীত।

বৃহস্পতিবার ফেনীর সোনাগাজী পৌরসভা চত্বরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এসে মানুষের হাতে বিদ্যুতের পরিবর্তে হারিকেন ও মোমবাতি ধরিয়ে দিয়েছে। বিদ্যুৎমন্ত্রী সংসদের এসি রুমে দাঁড়িয়ে বিদ্যুৎ নিয়ে মিথ্যা তথ্য দেন। তিনি বলেন, ‘বিদ্যুৎ নাকি যায় না’। আমি বলব, এসি রুমে থেকে বিদ্যুতের খবর জানবেন না। এসি রুম থেকে বেরিয়ে আসুন।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে বিকেলে পৌর শহরের জিরো পয়েন্টের শহীদ চত্বর থেকে পদযাত্রা শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে পথসভায় মিলিত হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, দেশ এখনও মাদক, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত হয়নি। বেকারদের সিভি নিয়ে অফিসের দরজায় দরজায় ঘোরা বন্ধ হয়নি। জিনিসপত্রের দাম কমেনি। আমরা চাঁদাবাজি ও চাঁদাবাজের পরিবর্তন চেয়েছি। দুর্নীতি ও দুর্নীতিবাজেরও পরিবর্তন চেয়েছি। কিন্তু কোনো কিছুর পরিবর্তন হয়নি।

উপজেলা এনসিপির আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোশাররফ হোসেনের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব শেহেরিন ইরা, কেন্দ্রীয় সদস্য দিলারা খানম, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বকর মজুমদার, যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তারিকুল ইসলাম।

অন্যদিকে হাসনাত আবদুল্লাহর উপস্থিতিতে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে দুই দফা হাতাহাতির ঘটনা ঘটে। প্রথম দফায় সোনাগাজীতে পদযাত্রার উদ্বোধনী মঞ্চে এবং দ্বিতীয় দফায় সন্ধ্যায় ফেনী শহরে দলের দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।

এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে এ দেশের মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তা দুই বছরেও বাস্তবায়ন হয়নি। সংসদে বসে মন্ত্রী-প্রতিমন্ত্রীর কথার ফুলঝুরিতে কোনো কাজ হবে না। কথার সঙ্গে কাজের মিল থাকতে হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *