সিআইডিপ্রধান হলেন ছিবগাত উল্লাহ, পুলিশের উচ্চপর্যায়ে রদবদল

1 Min Read
মো. ছিবগাত উল্লাহ।

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মো. ছিবগাত উল্লাহ। তিনি এর আগে শিল্পাঞ্চল পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার (৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই রদবদলের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিআইডির বর্তমান প্রধান গাজী জসীম উদ্দিনকে বদলি করে শিল্পাঞ্চল পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) হিসেবে পুলিশ টেলিকমে, এবং অতিরিক্ত আইজিপি মো. তাওফিক মাহবুব চৌধুরীকে বাংলাদেশ পুলিশ একাডেমি, রাজশাহীর প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই প্রজ্ঞাপনে আরও দুই ডিআইজিকে বদলি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সদর দপ্তরের ড. শোয়েব রিয়াজ আলমকে স্পেশাল প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *