বানারীপাড়ায় প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি ইলিয়াস, সম্পাদক শুভ

বানারীপাড়া প্রতিনিধি :

1 Min Read

বরিশালের বানারীপাড়ায় ঐতিহ্যবাহী প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে সকল সাংবাদিকদের সম্মতিক্রমে কণ্ঠভোটের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক সোহেল মাহবুব।

নবনির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন সাংবাদিক ইলিয়াস শেখ, সাধারণ সম্পাদক মোঘল সুমন শাফকাত শুভ এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুরুজ্জামান পলাশ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন:

সিনিয়র সহ-সভাপতি: সোহেল মাহবুব
সহ-সভাপতি: জাহিন খালাসি, মোহাম্মদ মাসুম সরদার, মোহাম্মদ কাজী বশির, মোহাম্মদ মিজানুর রহমান
যুগ্ম সাধারণ সম্পাদক: মো. রাজু
সহ-সাংগঠনিক সম্পাদক: কেসব লাল বিশ্বাস, মাসুদ আহমেদ
প্রচার সম্পাদক: আব্দুল্লাহ আল নোমান রাজু
সহ-প্রচার সম্পাদক: মো. হেমায়েত
দপ্তর সম্পাদক: মো. জসিম আকন
সহ-দপ্তর সম্পাদক: মোহাম্মদ নাঈম

নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *