জিয়াউর রহমানের আদর্শ স্মরণে বেতাগীতে বিএনপির নানা কর্মসূচি

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:

1 Min Read

বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরগুনার বেতাগীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে শহরে একটি শ্রদ্ধা র‌্যালি বের করা হয়, যা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা শহীদ জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার জীবন ও আদর্শ স্মরণ করেন।

পরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক, দক্ষ সংগঠক ও দূরদর্শী নেতা। তাঁর সততা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ আজও জাতির জন্য অনুকরণীয়। বর্তমান সংকটে তাঁর আদর্শ জাতীয় জীবনে আশার আলো হতে পারে।

কর্মসূচির শেষে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দিবসটির প্রতি শ্রদ্ধা জানিয়ে অংশগ্রহণকারীরা জিয়াউর রহমানের স্মৃতির প্রতি বিনম্র ভালোবাসা জানান।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *