‘গান বাংলা’ টিভির মালিকানা দখল, তাপস ও মুন্নীর বিরুদ্ধে মামলা

1 Min Read

 

নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম

 

বাংলাদেশের একমাত্র মিউজিক ভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গান বাংলার’ মালিকানা দখলের অভিযোগে ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস ও চেয়ারম্যান তাপসের স্ত্রী ফারজানা মুন্নীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গুলশান থানার এসআই মোক্তার জানান, সৈয়দ শামস উদ্দিন আহমেদ বাদী হয়ে এ মামলাটি করেন।

 

মামলায় অন্যান্য আসামিরা হলেন- রবি শংকর মৈত্রী, এম আমানুল্লাহ খান (চঞ্চল খান), সৈয়দ নাবিল আশরাফসহ অজ্ঞাতনামা আরও ৪ জন।

 

গত ২৫ নভেম্বর ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম ছানাউল্ল্যাহর আদালতে সৈয়দ শামস উদ্দিন আহমেদ মামলার আবেদন করেন। বিচারক আবেদনটি আমলে নিয়ে সেটি মামলা হিসেবে গ্রহণ করতে গুলশান থানার ওসিকে নির্দেশ দেন।

 

- Advertisement -

এরপর অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে গত ৩ ডিসেম্বর আদালতে পাঠানো হয়। ওইদিন শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম শরীফুর রহমান মামলাটি তদন্ত করে আগামী ১ জানুয়ারি প্রতিবেদন দেওয়ার দিন ঠিক করে দেন।

 

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই হারুনর রশীদ বলেন, মামলাটি এখন তদন্তাধীন আছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করব।

- Advertisement -

 

 

 

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *