রাজশাহী নির্বাচন অফিসে দুদকের অভিযান: অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ

রাজশাহী প্রতিনিধি :

1 Min Read

রাজশাহীতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশ্লিষ্ট বিভিন্ন সেবার বিনিময়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে জেলা নির্বাচন অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৩ জুন) দুপুরে দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

দুদক জানায়, আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োজিত কিছু কর্মী নতুন এনআইডি তৈরি, ঠিকানা পরিবর্তন ও ভোটার স্থানান্তরের মতো সেবার ক্ষেত্রে সাধারণ মানুষের কাছ থেকে ২৩০ টাকা করে নগদ আদায় করছিলেন, যা সরকারি নির্ধারিত ফি নয়। প্রাথমিক তদন্তে এসব অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।

তবে অভিযুক্ত কর্মীরা অভিযোগ অস্বীকার করেছেন। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে পাঠানো হবে বলে জানিয়েছে দুদক।

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা দুদকের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, দীর্ঘদিনের অনিয়মের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপে সেবা খাতে স্বচ্ছতা ফেরানো সম্ভব।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *