এক হাজারের বেশি স্থাপনার নাম বদলাল অন্তর্বর্তী সরকার

বিশেষ প্রতিনিধি :

1 Min Read

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার এবং আওয়ামী লীগের নেতাদের নামে থাকা প্রায় এক হাজার অবকাঠামো, স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (২৬ জুন) এক বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এই তথ্য জানান।

তিনি বলেন, বিগত সরকারের সময়ে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে নামকরণ করা মোট ৯৭৭টি অবকাঠামো ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে।

পরিবর্তিত তালিকায় রয়েছে সেনানিবাস, বিমানঘাঁটি, নৌবাহিনীর জাহাজ, মেগা সেতু, মহাসড়ক, ভবন, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণা কেন্দ্রসহ নানা সরকারি স্থাপনা ও প্রতিষ্ঠান। এর মধ্যে বেশিরভাগ নাম ইতোমধ্যে পরিবর্তন করা হয়েছে। বাকি প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের কার্যক্রম চলছে বলে জানানো হয়।

এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হলের নামও পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেট সভায় ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’-এর নাম পরিবর্তন করে ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল’ রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিন্ডিকেটের ১২ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী এই নাম পরিবর্তন অনুমোদিত হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *