বিসিএসে সারা দেশে ৮ম স্থানে বরিশাল বিশ্ববিদ্যালয়

তামিম ইকবাল রাজু, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

2 Min Read

৪৪তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ৮ম স্থান অর্জন করেছে। ২০১১ সালে প্রতিষ্ঠিত এ নবীন বিশ্ববিদ্যালয় থেকে এবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ১৮ জন পরীক্ষার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

পরিসংখ্যান অনুযায়ী, সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ববি ৫ম এবং সব ধরনের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৮ম স্থান অর্জন করেছে। এটি বিশ্ববিদ্যালয়টির জন্য এক গৌরবময় মাইলফলক।

সুপারিশপ্রাপ্তদের মধ্যে গণিত বিভাগের রফিকুল ইসলাম, ইভান ইসলাম শান্ত, আল-আমিন, মেহদি হাসান আকাশ, সাঈদ উদ্দিন খান ও মালিহা বুশরা শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। অর্থনীতি বিভাগের ইব্রাহিম হোসেন শিক্ষা ক্যাডার এবং জান্নাতুল মাওয়া অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে নির্বাচিত হয়েছেন।

রসায়ন বিভাগের অরিন্দম দুর্জয় ও অরিন্দম কর্মকার, মার্কেটিং বিভাগের মো. সোহান ও গোলাম রব্বানী শাওন, ইংরেজি বিভাগের সাইফুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান নোমান, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মশিউর রহমান এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মো. সৈকতও শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

এছাড়া, পদার্থবিজ্ঞান বিভাগের মো. আসাদুজ্জামান কারিগরি শিক্ষা ক্যাডারে (ইন্সট্রাক্টর পদার্থ) এবং কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাইফ নিয়াজ পরিবার পরিকল্পনা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে ৩৮তম বিসিএসে ১ জন, ৪০তম বিসিএসে ৩ জন, ৪১তম বিসিএসে ৯ জন এবং ৪৩তম বিসিএসে ১৪ জন সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। বিশেষ বিসিএস হিসেবে ৩৯ ও ৪২তম বিসিএসে ববি থেকে কেউ আবেদন করতে পারেননি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *