সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও দুই মাস বাড়লো

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং তার ঊর্ধ্বতন বা সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ আরও দুই মাস বাড়ানো হয়েছে।

রোববার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ১৪ জুলাই থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত এই কর্মকর্তারা সারাদেশে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এ ক্ষমতা ভোগ করবেন সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে থাকা সমমর্যাদার কর্মকর্তারাও।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রথম দফায় গত ৩০ সেপ্টেম্বর দুই মাসের জন্য এ ক্ষমতা দেওয়া হয়। পরবর্তীতে তা একাধিক দফায় বাড়ানো হয়েছে। সর্বশেষ আবারও দুই মাস বাড়ানো হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, এসব কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২ ধারায় বর্ণিত অপরাধ ও পরিস্থিতির ক্ষেত্রে আইনি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *