আশুলিয়ায় ৫২ স্থানে নির্মাণ করা হবে জুলাইয়ে নিহত শহীদদের স্তম্ভ

মনির মণ্ডল, সাভার:

2 Min Read

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আশুলিয়ায় নির্মিত হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’। ইতোমধ্যে জেলা পরিষদের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য স্থান নির্বাচন করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে আশুলিয়ায় গণঅভ্যুত্থানে নিহত শহীদদের শহীদি স্থান চিহ্নিত করা হয়, যেখানে তাদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।

গণঅভ্যুত্থানে জীবন দেওয়া শহীদদের পরিবারের সদস্যরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করার জন্য এই স্মৃতিস্তম্ভ অবিস্মরণীয় হয়ে থাকবে। দেশের জন্য জীবন উৎসর্গ করা শহীদদের কালের সাক্ষী হিসেবে বাঁচিয়ে রাখা সকলের দায়িত্ব। স্মৃতিস্তম্ভ নির্মাণ হলে শহীদদের পরিবার কৃতজ্ঞ থাকবে।

এসময় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের তালিকা যাচাই-বাছাইয়ের প্রধান সমন্বয়ক তামিম খান বলেন, আগামী ৫ আগস্ট ফ্যাসিবাদ পতনের দিনে এসব স্মৃতিস্তম্ভে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। সেই লক্ষ্য নিয়েই কাজ করা হচ্ছে। এখন পর্যন্ত ৩৯টি স্থান নির্বাচন করে লাল বৃত্ত দেওয়া হয়েছে। আমাদের কাছে ৫২ জন শহীদের হিসাব রয়েছে। ৫২টি স্থান নির্বাচন সম্পন্ন হলে সবগুলো স্থানেই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার। তবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, আশুলিয়া থানার ওসি (অপারেশন) সফিকুল ইসলাম সুমনসহ আরও অনেকে।

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির মাহেন্দ্রক্ষণে এমন একটি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী, আহত ও শহীদ পরিবারের সদস্যরা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *