পিকনিকের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, অভিযুক্তকে পুলিশে দিল জনতা

রানা সন্যামত, বরিশাল ব্যুরো :

1 Min Read

বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কুচিয়ারপাড় এলাকায় সরকারি আবাসনে থাকা হতদরিদ্র ৭ম শ্রেণির ছাত্রীকে পিকনিকের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

অভিযোগ থেকে জানা যায়, শুক্রবার (৮ আগষ্ট) রাত ১১ টার দিকে পিকনিকের কথা বলে ছাত্রীকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে ওই এলাকার কালিচরন বাড়ৈর ছেলে বিরেন বাড়ৈ (৫০)।

এ সময় ছাত্রীর বাবা-মা পাশের ঘরে ছিলো। এ সুযোগে বিরেন বাড়ৈ ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে সটকে পড়ে।

শনিবার (৯ আগষ্ট) স্থানীয়রা বিরেন বাড়ৈকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে শিশু ধর্ষণকারীর বিচারের দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী ছাত্রীর পরিবার ও এলাকাবাসী।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *