বানারীপাড়ায় বিএনপির সন্ত্রাসবিরোধী মিছিল ও সমাবেশ

বানারীপাড়া প্রতিনিধি :

1 Min Read

বরিশালের বানারীপাড়ায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফেরিঘাট এলাকায় সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা, সহ-সভাপতি গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার, পৌর বিএনপির সভাপতি শাহ ইমরান, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সবুর খান এবং উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমেদ সুমন হাওলাদার।

বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি বানারীপাড়ায় কিছু অচেনা মুখ ‘বসন্তের কোকিল’ আর ‘ঘুঘুর’ মতো আবির্ভূত হয়ে সন্ত্রাস ও চাঁদাবাজির পরিবেশ তৈরি করছে। তারা স্পষ্ট করে বলেন, সন্ত্রাসী ও চাঁদাবাজদের এ জনপদে কোনো স্থান হবে না। শান্তিপ্রিয় মানুষকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে।

উল্লেখ্য, গত বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার উদয়কাঠি ইউনিয়নে বিএনপি নেতা-কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। এর প্রতিবাদেই শুক্রবার সকালে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *