ছাত্রদলের আন্দোলনে রাকসুর ভোটার হচ্ছেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা

সজল মাহমুদ, রাজশাহী :

1 Min Read

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে, চলতি বর্ষের শিক্ষার্থীরাও এবার রাকসু নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। একই দাবির পক্ষে গত ৩১ আগস্ট শাখা ছাত্রশিবিরও একমত পোষণ করে।

এদিকে, রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সময়সীমা আরও একদিন বাড়ানো হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলবে।

এছাড়া, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমও আজ (মঙ্গলবার) শেষ হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচনের ভোটগ্রহণ।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *