দশম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

দশম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গাজীপুর মহানগরের কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাহাজ উদ্দিন মোল্লাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (১৩ জুলাই) গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জামিন না মঞ্জুর করে এই নির্দেশ দেন।

তাহাজ উদ্দিন মোল্লা গাজীপুর নগরীর বারেন্ডা এলাকার বাসিন্দা এবং কফিল উদ্দিন মোল্লার ছেলে।

মামলার এজাহার অনুযায়ী, চলতি বছরের ৪ এপ্রিল দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করা হয়। ঘটনার পরদিন ভুক্তভোগীর মা কাশিমপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তাহাজ উদ্দিনকে অন্যতম অভিযুক্ত হিসেবে নাম উল্লেখ করা হয়।

রোববার আদালতে হাজির হয়ে তাহাজ উদ্দিন জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ধর্ষণ মামলার এক আসামি তাহাজ উদ্দিনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *