৮০ আরোহী নিয়ে অবতরণের সময় উল্টে গেল বিমান

1 Min Read

আন্তর্জাতিক ডেস্ক । নিউজনেক্সটবিডি.কম

কানাডায় অবতরণের সময় যাত্রীবাহী একটি বিমান উল্টে গেছে। ডেল্টা এয়ারলাইন্সের এই বিমানটিতে ৮০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ৮০ জন যাত্রী বহনকারী একটি যাত্রীবাহী বিমান উল্টে গেছে। এতে কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

গুরুতর আহতদের মধ্যে একজন শিশুও রয়েছে বলে জানা গেছে। সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

যদিও এই বিমান দুর্ঘটনার কারণ এখনও অজানা, তারপরও টরন্টোতে শীতকালীন ঝড়ের মধ্যে প্রবল বাতাস এবং তুষারপাতের ভেতরেই এই ঘটনা ঘটল। আগের সপ্তাহের তুষারপাত ছাড়াও এই সপ্তাহান্তে আনুমানিক ২২ সেন্টিমিটার (৮.৬ ইঞ্চি) তুষারে ঢেকেছে কানাডিয়ান এই বিমানবন্দরটি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *