আশুলিয়া হত্যা মামলায় উপজেলা মহিলা লীগের সভাপতি গ্রেপ্তার

মনির মন্ডল, সাভার :

1 Min Read

সাভার উপজেলা মহিলা লীগের সাবেক সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত ওয়ার্ড মেম্বার সালমা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট হত্যা মামলা রয়েছে।

শুক্রবার (২৩ মে) বিকেলে আশুলিয়া ইউনিয়নের বাসাইদ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সরকারি ঘর দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে।

সালমা আক্তার আশুলিয়ার বাসাইদ এলাকার স্থায়ী বাসিন্দা ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৪, ৫, ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ড মেম্বার এবং সাভার উপজেলা মহিলা লীগের সভাপতি ছিলেন তিনি।

পুলিশ জানায়, অগাস্টের বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় নিহত ও আহতের পরিবার একাধিক মামলা দায়ের করেন।সেই মামলার এজাহার ভুক্ত আসামি সালমা আক্তার। মামলা দায়েরের পর থেকে তিনি গা-ঢাকা দেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তারেক জানান, বিকেলে অভিযান পরিচালনা করে সালমা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সকালে তাকে অন্যান্য আসামিদের সাথে আদালতে পাঠানো হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *