উপেক্ষার অভিযোগে জাতীয় সংলাপ থেকে দূরে জামায়াত

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নেয়নি জামায়াতে ইসলামী। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার (১৭ জুন) সকাল ১১টার পর সংলাপ শুরু হলেও জামায়াতের কোনো প্রতিনিধি এতে উপস্থিত ছিলেন না। সংলাপে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। এ ছাড়া অংশ নেয় এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দলও।

কমিশন সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, জামায়াত শুরু থেকেই জানিয়ে দেয় তারা আজকের বৈঠকে থাকছে না। কারণ হিসেবে তারা দাবি করে, প্রধান উপদেষ্টার লন্ডন সফরের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের যৌথ ঘোষণায় জামায়াতকে উপেক্ষা করা হয়েছে। এই অবমূল্যায়নের প্রতিবাদেই তারা সংলাপে অনুপস্থিত থাকার সিদ্ধান্ত নেয়। যদিও পরে কমিশনের পক্ষ থেকে তাদের অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য, ঈদের আগে ৩ জুন অনুষ্ঠিত সংলাপে জামায়াতের প্রতিনিধি দলে নেতৃত্ব দিয়েছিলেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তার সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং হামিদুর রহমান আজাদ। সেদিন সকালে দলের সংবাদ সম্মেলনের কারণে দুপুরের বিরতির পর তারা সংলাপে যোগ দিলেও সকাল সেশনেও দলটির প্রতিনিধি উপস্থিত ছিলেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *