কাউখালীতে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

By রাঙামাটি প্রতিনিধি:

1 Min Read

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ডাকবাংলো এলাকায় পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৬ আগস্ট) কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আওয়ালীন খালেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জরিমানা দণ্ডপ্রাপ্ত মো. দিদারুল আলম জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ডাকঘর পাড়ার আহম্মদ মিঞা সওদাগরের ছেলে।

অভিযানের সময় পরিবেশ অধিদপ্তর রাঙামাটি কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুমিনুল ইসলাম ও কাউখালী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর রাঙামাটি কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুমিনুল ইসলাম বলেন, ‘পাহাড় কর্তন করে পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসকারীর বিরুদ্ধে মোবাইল কোর্ট করা হয়েছে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *