গাজীপুরে ট্রাক-সিএনজি’র সংঘর্ষে নিহত ৩

1 Min Read

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

শনিবার (১৫ মার্চ) সকালে জেলার কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক-সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতের পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *