নগ্ন ভিডিও বিতর্কে ছুটিতে বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা প্রধান

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
বিএফআইইউ প্রধান এ এফ এম শাহীনুল ইসলাম, ছবি - সংগৃহীত।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহীনুল ইসলামকে ছুটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তার বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমকে গভর্নর বলেন, “বিএফআইইউ প্রধানকে নিয়ে তদন্ত চলছে। যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

শাহীনুল ইসলামকে নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এ পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংক। ভিডিও কলে এক নারীর সঙ্গে তার আলাপচারিতার দৃশ্য প্রকাশিত হওয়ার পর সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন প্ল্যাটফর্মে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে শাহীনুল ইসলামকে দেখা যায়নি। এ বিষয়ে বক্তব্য জানতে তার সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে কয়েকটি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, তাকে হেয় করার উদ্দেশ্যেই ওই ভিডিও ছড়ানো হয়েছে।

গত জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এ এফ এম শাহীনুল ইসলামকে দুই বছরের জন্য বিএফআইইউর প্রধান হিসেবে নিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়।

আর্থিক খাতের গোয়েন্দা কার্যক্রমে গুরুত্বপূর্ণ এই সংস্থাটির দায়িত্ব নিয়েছিলেন তিনি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *