ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

ময়মনসিংহের তারাকান্দা ও ফুলপুর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। শুক্রবার (২০ জুন) সন্ধ্যা ও রাতে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফুলপুর উপজেলার কুরিয়ার ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির পাঁচ যাত্রী প্রাণ হারান। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

এর আগে সন্ধ্যার দিকে তারাকান্দা উপজেলার কোধালধর এলাকায় একটি অ্যাম্বুলেন্স ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *