যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের, আহত ২

যশোর প্রতিনিধি :

1 Min Read

যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (২৫ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৫-৮১৫৮) যশোর শহর থেকে বেনাপোলগামী পথে নিয়ন্ত্রণ হারিয়ে নতুনহাট এলাকায় সড়কের পাশে থাকা একটি রেন্ডি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

নিহতরা হলেন, শহরের খড়কি স্টেডিয়াম পাড়ার আব্দুল হকের ছেলে মিলন (৪০) ও উপশহর সারথি মিল এলাকার লিটনের স্ত্রী জুই (৩০)।

এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। তারা হলেন, সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের এড়েন্দা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মাসুদ রানা ও বাগেরহাট জেলার ফকিরহাট থানার কাটাখালি বেতাগা গ্রামের ফরিদ হোসেনের ছেলে মামুন (৩২)।

পরে আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মামুনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনা সংক্রান্ত আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *