সরকারি ও আধা-সরকারি দলের মধ্যে নির্বাচনের প্রতিযোগিতা সীমিত: জিএম কাদের

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন প্রকৃত অর্থে সুষ্ঠু নয় এবং “নির্বাচনের নামে প্রহসন” হচ্ছে। তিনি মনে করেন, এই নির্বাচনে সরকারি দল ও আধা-সরকারি দলের মধ্যেই প্রতিযোগিতা সীমাবদ্ধ থাকবে।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় মহিলা পার্টির সঙ্গে মতবিনিময় সভায় জিএম কাদের বলেন, ফেব্রুয়ারি মাসের নির্বাচন আমাদের কাছে প্রকৃত অর্থে নির্বাচনের মতো মনে হচ্ছে না। এটি নির্বাচনের নামে কিছুটা প্রহসন।

তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের সময়ে এমন নির্বাচনের নজির আছে, যেখানে সরকার নিজের দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করেছিল।

সাধারণত নির্বাচন একপক্ষের নিয়ন্ত্রণে না গিয়ে নিরপেক্ষভাবে পরিচালিত হয়। কিন্তু এখানে সরকারি দল এবং অর্ধ-সরকারি দল—এই দু’পক্ষের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে, অন্য কোনো প্রতিপক্ষ সেভাবে দেখা যাচ্ছে না। তাই এটি নির্বাচনের নামে একটি প্রহসন হিসেবে গণ্য হবে। শাসক দলের প্রভাব পূর্বনির্ধারিত অবস্থায় আছে, তিনি বলেন।

জিএম কাদের আরও বলেন, সরকারি দল হলো যাদেরকে সরকার সমর্থন করছে এবং তাদের সুবিধা দিচ্ছে। সরকারি দলের দুজন উপদেষ্টা এখনও মন্ত্রিসভায় রয়েছেন। তারা যেখানেই যাচ্ছে সরকারি প্রটোকল পাচ্ছেন, সুযোগ-সুবিধা পাচ্ছেন। তাদের পৃষ্ঠপোষক হিসেবে যে দল রয়েছে, সে জামায়াতে ইসলামীসহ কিছু দল। আর আধা-সরকারি দল—বিএনপি—সরকারকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছে না। ফলে এখানে সরকারি দলের সঙ্গে আধা-সরকারি দলের নির্বাচন হচ্ছে। এখনো ৫০ শতাংশের বেশি লোক বাইরে রাখা হয়েছে। এটি নির্বাচন প্রস্তুতির অংশ।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *