সাগরে লঘুচাপ: পায়রা বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

পায়রা বন্দর এলাকার স্থানীয়রা জানিয়েছেন, বুধবার সকাল থেকেই সেখানে বৃষ্টি শুরু হয়েছে। কখনো হালকা, আবার কখনো মাঝারি মাত্রায় এ বৃষ্টি অব্যাহত রয়েছে। আকাশও রয়েছে ঘন মেঘে ঢাকা।

নদ-নদীগুলোর পানি এখনও তুলনামূলক স্বাভাবিক থাকলেও সাগরে উত্তাল ঢেউ লক্ষ্য করা যাচ্ছে। জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। গতকালও এমন জোয়ারের কারণে কিছু নিচু এলাকায় পানি ঢুকে পড়ে।

আবহাওয়া অফিস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *