স্বপ্ন, উদ্যোগ আর সাহসেই বদলে গেল জীবনের গতি

নিজস্ব প্রতিবেদক, পাবনা :

1 Min Read
সমন্বিত উদ্যোগে রাইড শেয়ারিং উদ্বোধন করা হয়, ছবি - নিউজনেক্সট।

বেকারত্ব দূর করতে শখের মোটরসাইকেল নিয়ে রাইড শেয়ারিং চালু করলেন পাবনার বেড়া উপজেলার কয়েকজন তরুণ। সোমবার (২৬ মে) দুপুরে কাশিনাথপুর মোড়, কাজিরহাট ফেরিঘাট ও নাজিরগঞ্জ মোড়ে একযোগে এই সেবার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্যোক্তা মাহদী হাসান। সঞ্চালনায় ছিলেন আরিফ মাহমুদ ও রবিউল আওয়াল। অতিথি ছিলেন বেড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর শরীফুল আলম শরীফ, জাসাসের প্রস্তাবিত সভাপতি তারেক আহমেদ ও যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এ খালেক।

বক্তারা বলেন, বেকার যুবকদের কাজে যুক্ত করে সমাজকে অপরাধ ও মাদক থেকে মুক্ত রাখার এই উদ্যোগ প্রশংসনীয়। তাঁরা উদ্যোক্তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

উপস্থিত ছিলেন আরও অনেকে, যাদের মধ্যে ছিলেন জাসাসের জাবেদ আলী প্রামাণিক, যুবদলের আমিরুল ইসলাম, বিএনপির ডা. আব্দুস সালাম ও আব্দুস সামাদ ফকির।

উদ্যোক্তারা জানান, এই সেবা মূলত কাশিনাথপুর, কাজিরহাট ও নাজিরগঞ্জ রুটে প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চালু থাকবে। ঈদের পর থেকে অ্যাপসের মাধ্যমেও সেবাটি পাওয়া যাবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *