টেকনাফে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

জাফর আলম, কক্সবাজার :

1 Min Read

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ( ২৪মে) সন্ধ্যায় বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ সাঈদ। গ্রেপ্তার ব্যক্তির নাম হুমায়ুন (২৫)। তিনি বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া গ্রামের বাসিন্দা ফরিদের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। হুমায়ুনের বিরুদ্ধে অপহরণ, মানবপাচারসহ একাধিক মামলা রয়েছে।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ সাঈদ বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *