অভ্যুত্থানকালে দায়ের হওয়া মামলার মধ্যে ১০৬টিতে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

বৈষম্যবিরোধী ছাত্র–জনতার অভ্যুত্থান চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনাগুলোকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলার মধ্যে ১০৬টিতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। এর মধ্যে ৩১টি হত্যা মামলা এবং ৭৫টি অন্যান্য ধারায় করা মামলা রয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্র জানায়, চার্জশিট দেওয়া ৩১টি হত্যা মামলার মধ্যে রয়েছে পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, কুড়িগ্রাম ও শেরপুর জেলায় দায়ের করা মামলা। পাশাপাশি পিবিআই, রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীনেও কয়েকটি হত্যা মামলার চার্জশিট দেওয়া হয়েছে।

অপরদিকে অন্যান্য ধারায় দায়ের হওয়া ৭৫টি মামলার মধ্যে রয়েছে পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কুড়িগ্রাম, লালমনিরহাট, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও বরগুনা জেলার মামলা। এছাড়া পিবিআই, সিআইডি এবং ঢাকাসহ বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের আওতাধীন মামলাতেও চার্জশিট দাখিল হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, অভ্যুত্থানকালে দায়ের হওয়া মামলাগুলোর যথাযথ তদন্ত নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্মকর্তারা নিবিড় তদারকি চালিয়ে যাচ্ছেন। বাকি মামলাগুলোর তদন্তও দ্রুত শেষ করে দায়ীদের বিচারের আওতায় আনা হবে।

এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৭৩(এ) ধারায় বৈষম্যবিরোধী ৪৩৭টি মামলায় অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন জমা দিয়ে ২ হাজার ৮৩০ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *